বিশেষ বিমানযোগে এই জরুরি ওষুধগুলো প্রথমে আজারবাইজানে পৌঁছানো হয়েছে। সেখান থেকেই তা সরাসরি ইরানের সরকারি প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে।
সংবাদ অনুক্ষণ অনলাইন: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে যুদ্ধের মধ্যে ইরানের জন্য ১৩ টন মানবিক সহায়তা পাঠিয়েছে মস্কো।বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়, ওষুধের এই বিশাল চালানটি আজারবাইজানের মাধ্যমে ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।এছাড়াও জানানো হয়, বিশেষ বিমানযোগে এই জরুরি ওষুধগুলো প্রথমে আজারবাইজানে পৌঁছানো হয়েছে। সেখান থেকেই তা সরাসরি ইরানের সরকারি প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে।
