হার বুঝেই এই ধরণের কাজ করছে তৃণমূল। অধীর চৌধুরী
সংবাদ অনুক্ষণ ডেস্ক : মুর্শিদাবাদ জেলার বহরমপুরে অধীর চৌধুরীর প্রচার চলাকালীন উত্তেজনা ও ধস্তাধস্তি। অধীর চৌধুরীর প্রচার চলাকালীন রাস্তায় নেমে বাঁধা দেওয়ার অভিযোগ তৃণমূলের তৃণমূলের বিরুদ্ধে। বহরমপুর পৌরসভার ১৯নম্বর ওয়ার্ডে অধীর চৌধুরীরের উপস্থিতিতে প্রচারে চলাকালীন তৃণমূল ও কংগ্রেসের কর্মীদের মধ্যে ধস্তাধবস্তি । পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও ধস্তাধ্বস্তি তৃণমূল কর্মীদের।
বহরমপুর পৌরসভার কাউন্সিলার ভীষ্মদেব কর্মকারের দাবি, অধীর চৌধুরীর সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা মানুষকে ভয় দেখাচ্ছিলেন। এদিন পাড়ায় প্রচার করছিলেন তৃণমূল কর্মীরা। সেই সময় পাড়ায় ঢোকে অধীরের র্যালী। মানুষ বিক্ষোভ দেখায়। যদিও কংগ্রেসের দাবি, প্রচারে বাঁধা দেওয়া হয়।
এই ঘটনায় অধীর বলেন- হার বুঝেই এই ধরণের কাজ করছে তৃণমূল। অধীর চৌধুরী বলেছেন, “ এর মানে ওরা আমার কাছে পরাজিত”।
