এদিন বইমেলার স্মরণিকা প্রকাশ হয় এবং কয়েকটি বইও প্রকাশ হয়। বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার ও চলচিত্র অভিনেতা প্রদীপ ভট্টাচার্য।
মোঃ ইজাজ আহামেদ, জঙ্গিপুর: ১০ ফেব্রুয়ারি উদ্বোধন হল জঙ্গিপুর বইমেলার, চলবে ১৭ তারিখ পর্যন্ত। এদিন দাদাঠাকুর মঞ্চ থেকে র্যালি বের হয়। উক্ত পদযাত্রায় অংশগ্রহণ করে এলাকার বেশ কয়েকটি স্কুল যেমন ডঃ কালাম মডেল মিশন, গাইডেন্স একাডেমী, গাইডেন্স ফাউন্ডেশন, কিশলয় শিশু শিক্ষা কেন্দ্র, ওয়েজ ফ্যামিলি স্কুল, রঘুনাথগঞ্জ হাই স্কুল, রাণী ভবানী বিদ্যানিকেতন, সাইদপুর ইউ. এন.উচ্চ বিদ্যালয়।
বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার ও চলচিত্র অভিনেতা প্রদীপ ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, সন্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও সমাজসেবী মহঃ সোহরাব, বিশিষ্ট কবি অশোক দাস, বিশিষ্ট লেখক আমিনুল ইসলাম, অধ্যাপক নূরুল মোর্তজা, আহবায়ক মোহাঃ হাসানুজ্জামান (লিটন), কবি আবদুস সালাম, স্মরণিকা উপসমিতির আহবায়ক রীনা কংশবনিক প্রমুখ। এদিন বইমেলার স্মরণিকা প্রকাশ হয় এবং কয়েকটি বইও প্রকাশ হয়। উল্লেখ্য, এই বইমেলাকে ভারতবর্ষের প্রথম বইমেলা হিসেবে দাবি করা হয়।
