30.1 C
Murshidābād
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
এইক্ষণ মুর্শিদাবাদ রাজ্য দেশ বিদেশ বাণিজ্য সম্পাদকীয় খেলা কর্মখোঁজ ই-পেপার বই ও পণ্য
খেলা

অপেক্ষার অবসান বিশ্বকাপের সেমিফাইনাল-সহ ইডেন গার্ডেন্সের পাঁচ ম্যাচের টিকিটের দাম ঘোষণা করে দিল সিএবি (CAB)।

কলকাতা: ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। হাতে আর তিন মাসেরও কম সময় বাকী তারপরই শুরু হয়ে যাবে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ। সোমবারের অ্যাপেক্স কমিটির বৈঠকের পর সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপ টুর্নামেন্টে টিকিটের সর্বনিম্ন মূল্য ৬৫০ টাকা ধার্য্য করা হয়েছে। ভারত-দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম অন্য তিন ম্যাচের চেয়ে সামান্য বেশি হবে।

বিশ্বকাপের (World Cup) সেমিফাইনাল-সহ ইডেন গার্ডেন্সের (Eden Gardens) পাঁচ ম্যাচের টিকিটের দাম কত হবে, সেটাও ঘোষণা করলো সিএবি (CAB)।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) ও সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম হবে আপার টিয়ার – ৯০০ টাকা। ডি ও এইচ ব্লক ১৫০০ টাকা। সি ও কে ব্লকের টিকিটের দাম ২৫০০ টাকা এবং বি ও এল ব্লকের টিকিটের দাম ৩০০০ টাকা।
বিশ্বকাপে বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ওয়ান (নেদারল্যান্ডস) ম্যাচের সব স্ট্যান্ডের আপার টিয়ারের টিকিটের দাম হবে ৬৫০ টাকা। ডি ও এইচ ব্লকের টিকিটের দাম হবে ১০০০ টাকা ও বি, সি, কে ও এল ব্লকের টিকিটের দাম হবে ১৫০০ টাকা।
পাকিস্তান বনাম ইংল্যান্ড (Pak vs Eng) ও বাংলাদেশ বনাম পাকিস্তান (Bang vs Pak) ম্যাচের টিকিটের দাম হবে আপার টিয়ার – ৮০০ টাকা। ডি ও এইচ ব্লক ১২০০ টাকা। সি ও কে ব্লক ২০০০ টাকা এবং বি ও এল ব্লক ২২০০ টাকা।
যদিও টিকিটের দাম নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই মনে করছেন, টিকিটের দাম একটু বেশিই রাখা হয়েছে। কারও কারও মতে, বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচে এমনিতেই মাঠ ভরা নিয়ে সংশয় থাকবে। তারপর যদি সর্বনিম্ন টিকিটের দাম ৬৫০ টাকা হয়, তাহলে অনেকেরই মাঠে যাওয়ার আগ্রহ কমতে পারে। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ও সেমিফাইনালের টিকিটের ন্যূনতম দাম রাখা হয়েছে ৯০০ টাকা। সেটা নিয়েও প্রশ্ন তুলছে একাংশ।

তবে সিএবি প্রেসিডেন্ট বলেছেন, ‘সব দিক বিচার করেই দাম নির্ধারিত হয়েছে। ২০১১ সালের বিশ্বকাপের টিকিটের দামের সঙ্গে তুলনা করলে চলবে না। বাজারদর ১২ বছরে সম্পূর্ণ পাল্টে গিয়েছে। জিনিসপত্রের দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই টিকিটের দাম করা হয়েছে’।

SHARE

Related posts

  ১৩ বছরের কোটিপতি, এক দিনে অন্তর ৫০০ বল খেলত বৈভব।

Sangbad Anukkhon

প্রথম ম্যাচেই কী আসবে জয়? শনিবার ইডেনে নামছে শ্রেয়স এবং গম্ভীরের জুটি কেকেআর

Admin@sangba

গম্ভীরের জায়গায় কে, কেকেআরের নতুন মেন্টর?

Sangbad Anukkhon

Leave a Comment

হোম
ট্রেন্ডিং
ভিডিও
ই-পেপার
বই ও পণ্য